Monday, April 13, 2026

রাজ্যবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

মহাষষ্ঠীতে (Maha Sasthi) সবাইকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ষষ্ঠী। অর্থাৎ দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন। বোধনের পর দেবীর অধিবাস। বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা। সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে। মায়ের আগমনে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। মন্ডপে মন্ডপে পুজোর ভিড় রেকর্ড ভাঙছে। উৎসবের এই দিনে রাজ্যবাসীকে সোশ্যাল মিডিয়ায় ষষ্ঠীর শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এদিকে উৎসব উপলক্ষে ইতিমধ্যেই সারা বাংলায় মেতে উঠেছে দুর্গাপুজোয়(Durga Puja) ঠাকুর দেখতে। দিনভোর দর্শকের আনাগোনা। যদিও হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, বৃষ্টির সম্ভাবনার কথা। কিন্তু তাতে কী হয়েছে, পুজোর আনন্দে মেতে উঠেছে সারা শহর। মহা ষষ্ঠীর বিশেষ এই দিনে বাংলা-সহ সারাদেশের মানুষকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)।

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...