Tuesday, March 17, 2026

মোদি-শাহের চাপেই ‘ভোলবদল’? মহুয়ার বিরুদ্ধে বি.স্ফোরক ব্যবসায়ী হীরানন্দানি

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amir Shah) চাপের কাছে নতিস্বীকার করলেন মুম্বই ও দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায়ী তথা শিল্পপতি দর্শন হীরানন্দানি (Darshan Hiranandani)। বৃহস্পতিবার নিজের স্বাক্ষর করা হলফনামায় হিরানন্দানির দাবি, তিনি মোদি সরকার এবং আদানি গোষ্ঠীকে অস্বস্তিতে ফেলার মতো প্রশ্ন তোলার ক্ষেত্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়াকে ব্যবহার করেছেন। এদিন এক সংবাদ সংস্থা হলফনামার বিষয়টির কথা প্রকাশ্যে এনেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল সাংসদ। উল্লেখ্য, ব্যবসায়ী হীরানন্দানির থেকে নেওয়া অর্থ ও উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় প্রশ্ন করেছেন এমন অভিযোগ তুলে গত রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। স্পিকারের কাছে মহুয়াকে সাংসদ পদ থেকে সাসপেন্ড করার আর্জিও জানিয়েছেন নিশিকান্ত। এরপরই গত মঙ্গলবার লোকসভার স্পিকার মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্যি, তা খতিয়ে দেখতে লোকসভার এথিক্স কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মধ্যে প্রকাশ্যে এল দুবাইকেন্দ্রিক ব্যবসায়ী হীরানন্দানির হলফনামা। তবে এই বিষয়ে তৃণমূল কোনও প্রতিক্রিয়া না দিলেও দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, মহুয়া মৈত্র দলের সাংসদ। এসব প্রশ্নের জবাব উনিই দিতে পারবেন।

তবে মহুয়া নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ইডি,সিবিআই-র তদন্ত এবং কয়লা দুর্নীতিতে ভারতীয়দের থেকে চুরি করা ১৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত না হওয়া পর্যন্ত থামব না আমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বলেছি, আপনাকে এবং আপনার মতো জালিয়াতদের নিয়ে ক্লান্ত আমি।

এদিকে, অভিযোগের প্রেক্ষিতে সোমবারই আইনি চিঠি পাঠিয়েছেন মহুয়া। তাতে নিশিকান্ত এবং দেহাদ্রাইয়ের বিরুদ্ধে পাল্টা বিস্তর অভিযোগ তুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। দু’জনেই তাঁর ঘনিষ্ঠ বলে জানিয়ে মহুয়ার দাবি, প্রতিশোধ স্পৃহা থেকেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পাশাপাশি প্রথম থেকেই তাঁর অভিযোগ, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্যই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে।

 

 

 

 

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...