Tuesday, June 23, 2026

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কীভাবে রিডিম করবেন?

Date:

Share post:

ভারতের মাটিতে চলছে আইসিসি ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে ইডেন গার্ডেন্স পেয়েছে পাঁচটি ম্যাচ। ২৮ অক্টোবর ক্রিকেটের নন্দন কাননে প্রথম ম্যাচ। টিকিটের হাহাকার শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। অনলাইনে টিকিট প্রায় শেষ। কিন্তু টিকিট কাটলেই তো হবে না? রিডিম করতে হবে। পাশাপাশি সিএবি-র প্রচুর সদস্য রয়েছেন তাঁরা কীভাবে টিকিট পাবেন? তা নিয়েই বিজ্ঞপ্তি দিল বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ইডেনে খেলবে ৫ নভেম্বর। সেই ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। যারা টিকিট কেটেছেন তাঁরা ২ নভেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ইডেনের ৫,৬,৭ ও ৮ নম্বর গেটে লাইন দিতে হবে সমর্থকদের। আর সদস্যরা ২১ অক্টোবর বেলা ১১টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ অন করে টিকিট নিতে পারেন। সদস্যদের ক্ষেত্রে টিকিট শেষ হওয়া পর্যন্ত সুযোগ থাকবে। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে ২৮ অক্টোবর। সেই ম্যাচের টিকিট রিডিম করতে হলে ২৫ অক্টোবর বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ইডেনের ৫,৬,৭ ও ৮ নম্বর গেটে লাইন দিতে হবে সমর্থকদের। আর সদস্যরা ২১ অক্টোবর বেলা ১১টা থেকে রাত আটটার মধ্যে সিএবি-র ওয়েবসাইটে লগ অন করে টিকিট নিতে পারেন। সেই দিনই মেম্বারদের দেওয়া হবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিটও।

এবারেই প্রথমবার ভারত এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে। পাশাপাশি প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, তারপর আফগানিস্তান তৃতীয় ম্যাচে পাকিস্তান ও চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। ফলে টিকিটের চাহিদা আরো বাড়ছে ভারতের ম্যাচে। তার উপর বৃহস্পতিবার বিরাট কোহলি সেঞ্চুরি পাওয়ায় উৎসাহ আরও বেড়ে গিয়েছে। শুভমন গিল, বিরাট, বুমরাহ, রোহিতদের দেখার জন্য মুখিয়ে কলকাতাবাসী।

রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে গতবারের রানার্সরা। কিউয়িদের হারাতে পারলে ভারতের সামনেও শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে।

আরও পড়ুন:মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় বাঙালিয়ানার মেজাজে অভিনেত্রী কাজল!

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...