Friday, April 3, 2026

মাত্র ২২ ওভারেই শেষ ইনিংস! দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভূত বিশ্ব চ্যাম্পিয়নরা

Date:

Share post:

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভরাডুবি চলছেই। খেতাব ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেলেন জস বাটলাররা। বেন স্টোকস ফিরলেন। কিন্তু ইংল্যান্ডের ফেরা হল না। আফগানিস্তানের কাছে হারের পর ইংল্যান্ডকে আরও লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা।

ডাচদের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে ইংরেজদের ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে ৪২৮, এদিন মুম্বইয়ে ৩৯৯। বিশ্বকাপে আরও একবার প্রতিপক্ষকে রানের সুনামিতে ভাসাল দক্ষিণ আফ্রিকা। ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে ঝড় তুললেন হেনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন। ষষ্ঠ উইকেট জুটিতে মাত্র ৭৭ বলে ১৫১ রান তুলে পুরনো সব রেকর্ড ভেঙে দিলেন ক্লাসেনরা। ক্লাসেন মাত্র ৬১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আউট হন ১০৯ রান করে। জানসেন অপরাজিত থাকেন ৭৫ রানে। শেষ ১০ ওভারে ইংল্যান্ড বোলারদের নিয়ে ছেলেখেলা করে ১৪২ রান তোলেন ক্লাসেনরা। এদিন অসুস্থতার কারণে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা খেলেননি। দলকে নেতৃত্ব দেন আইদেন মার্করাম। রিজা হেনড্রিক্স (৮৫), রেসি ভ্যান ডার ডুসেনও (৬০) অর্ধশতরান করেন। ৩৯৯/৭ স্কোরে থামে দক্ষিণ আফ্রিকা।

জবাবে মাত্র ২২ ওভার স্থায়ী হয় ইংল্যান্ডের ইনিংস। লুঙ্গি এনগিডি, জানসেন, জেরাল্ড কোয়েডজিদের বোলিং দাপটের সামনে ১৭০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের সেরা ক্লাসেন।

আরও পড়ুন- ভিড়ের সুযোগে বিনা টিকিটে মেট্রোয় ভ্রমণ! ধরা পড়লেই গুণতে হবে জরিমানা

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...