Tuesday, March 31, 2026

‘বিরাট নিজের জন‍্য খেলেছেন, দলের জন‍্য নয়’, বাংলাদেশ ম‍্যাচের পর কোহলিকে নিয়ে মন্তব্য পুজারার

Date:

Share post:

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে বিরাটের এই ইনিংসের পরই অনেকে প্রশ্ন তুলেছেন বিরাট দেশের জন‍্য নয়, নিজের জন‍্য খেলেছেন। একই মত বিরাটের সতীর্থ চেতেশ্বর পুজারার। তার মতে নিজের আগে দলকে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু সেটা কোহলি দেখাননি।

এই নিয়ে পুজারা বলেন,” কোহলি শতরান করুক সেটা আমিও চাইছিলাম। কিন্তু ম্যাচ তাড়াতাড়ি শেষ করার ব্যাপারটাও মাথায় রাখতে হবে। যে কোনও দলই নেট রান রেট বাকিদের থেকে বেশি রাখতে চায়। যে ম্যাচে আসল লড়াই রান রেটের সঙ্গে, সেখানে পিছন ফিরে তাকানো উচিত নয়। এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, এই আক্ষেপ চলবে না।”

এরপরই  পুজারা আরও বলেন,”দল হিসাবে দেখলে আগে দলের কথাই মাথায় থাকা উচিত। আমি সেটাই মনে করি। আপনি নিজের মাইলফলক গড়তেই পারেন। কিন্তু দলের মূল্য দিয়ে নয়। খেলোয়াড় হিসাবে আপনার কাছে বিকল্প থাকতেই পারে। তবে কিছু কিছু খেলোয়াড় মনে করে শতরান করলে তারা পরের ম্যাচে খেলতে পারবে। নির্ভর করছে আপনার মানসিকতা কী রকম তার উপরে।”

আরও পড়ুন:রোহিতের ব‍্যাটিং-এ মুগ্ধ রাহুল, অধিনায়কের ব‍্যাটিং সম্পর্কে কী বললেন উইকেটরক্ষক ব‍্যাটার?

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...