Tuesday, June 23, 2026

চার বছর পর পাকিস্তানে পা রাখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

Date:

Share post:

চার বছর পর পাকিস্তানে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আসন্ন নির্বাচন উপলক্ষে নিজের দল পাকিস্তান মুসলিম লিগ ওরফে পিএমএল(এন)-কে পুনরুজ্জীবিত করতেই তাঁর এই সফর বলে জানা যাচ্ছে। জানুয়ারি মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। বর্তমানে তদারকি সরকারের শাসনাধীনে রয়েছে পাকিস্তান। নির্বাচনী লড়াইয়ে পাকিস্তানের ক্ষমতা নিজেদের দখলে নিতেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর এই সফর।

দু’টি দুর্নীতির মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে নওয়াজের। এর আগে নও়য়াজকে ১৪ বছরের জন্য করাবাসের সাজা শুনিয়েছিল আদালত। কিন্তু চিকিৎসার কারণে তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে চলে যান। পিএমএল(এন) পাকিস্তানের ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হন নওয়াজের ভাই শাহবাজ শরিফ। শাহবাজই প্রথম ইঙ্গিত দিয়েছিলেন যে, ভোটের আগে পাকিস্তানে ফিরে এসে দলের নেতৃত্ব নিজের হাতে তুলে নিতে পারেন নওয়াজ। কিন্তু সে ক্ষেত্রে তিনি বিমানবন্দরে নামার পরেই তাঁর গ্রেফতারির আশঙ্কা ছিল। গত বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত, নওয়াজকে রক্ষাকবচ দিয়ে জানায়, আগামী ২৪ অক্টোবর অবধি গ্রেফতার করা যাবে না নওয়াজকে। তবে নওয়াজের বিরুদ্ধে মামলাগুলি চলবে বলে জানিয়েছে আদালত। আদালতের নির্দেশের পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

শনিবার দুপুরে একটি চাটার্ড বিমানে দুবাই হয়ে ইসলামাবাদে পৌঁছন নওয়াজ। বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতাদের একাংশ এবং পরিবারের সদস্যেরা। নওয়াজ দেশে ফেরায় গ্রেটার ইকবাল পার্কে মিছিলের আয়োজন করেছেন পিএমএল(এন) সমর্থকেরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সাত হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের আর এক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ইমরান খানও জেলবন্দি। মনে করা হচ্ছে দুই দলের মধ্যেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...