Monday, April 13, 2026

বাবার মৃ.ত্যুর ‘প্র.তিশোধ’ নিতে মা-কে খু.ন ছেলের

Date:

Share post:

বাবার চিকিৎসায় গাফিলতি ছিল মায়ের। বাবার মৃত্যুর জন্য তাই মা-কে দায়ী করতো ছেলে। কিন্তু তার এমন ভয়ঙ্কর পরিণতি হবে, সেটা আঁচ করা যায়নি। বছর সাতেক আগে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নিজের মা-কেই খুন করল ছেলে! শুধু তাই নয়, খুন ধামাচাপা দিতে আত্মহত্যার গল্প ফেঁদে ছিল সে। কিন্তু শেষরক্ষা হল না। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে এই ঘটনার কিনারা করে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

মৃতের নাম শ্যামলী শিকদার (৬২)। নোয়াপাড়ার ঘোষপাড়া রোডের বাসিন্দা। ষষ্ঠীর সকালে নোয়াপাড়া থানায় ফোন করে সৌরদীপ শিকদার নামে এক যুবক জানায় তাঁর মা আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার ঝুলন্ত দেহ দেখতে পায় । দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। তবে বেশ কিছু বিষয়ে সন্দেহ হয় পুলিশের। গলায় ফাঁস লাগানোর দড়ির মাপ এবং শরীরে কিছু চিহ্ন দেখে ওই মহিলাকে খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের।

এরপর মৃতার ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে ভেঙে গিয়ে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত সৌরদীপ। মাকে খুন করে আত্মহত্যার তত্ত্ব সাজিয়েছে বলেই জানায় সে। কিন্তু খুনের মোটিভ কী? জেরায় সৌরদীপ জানায়, সাত-আট বছর আগে তার বাবার মৃত্যু হয়। বাবা অসুস্থ থাকা সত্ত্বেও মা সেভাবে গুরুত্ব দিয়ে চিকিৎসা করেনি। এছাড়া সম্পত্তি দিদিদের দিয়ে দেয় মা। সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হওয়ার আক্রোশ থেকেই মাকে খুন করেছে সে।

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...