Saturday, April 4, 2026

জগৎ থেকে হিংসা দূর হোক: রামমোহন সম্মিলনীতে অঞ্জলি দিয়ে প্রার্থনা রাজ্যপালের

Date:

Share post:

রাজ্যের সঙ্গে নানা কারণে ঠান্ডা লড়াই চলে রাজভবনের। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন- এই অভিযোগ ওঠে। তবে দুর্গাপুজোর মহাষ্টমীতে সব ভেদাভেদ ভুলে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয় তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিলেন বাংলার রাজ্যপাল। এই প্রথম পুজোয় অঞ্জলি দিলেন তিনি। শুধু তাই নয়, বাংলার দুর্নীতি নিয়ে যাঁকে পরোক্ষে নানা কথা বলতে শোনা যায়, সেই রাজ্যপাল তাঁর লিখিত ভাষণে জগৎ থেকে দুর্নীতি-হিংসা দূর হয়ে যাক-এই এই প্রার্থনা জানালেন।

রবিবার সকাল ১০টা নাগাদ আদ্যোপান্ত বাঙালি সাজে রামমোহন সম্মিলনীর পুজো মণ্ডপে হাজির হন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানান কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁরই পাড়ার পুজো এটি। মণ্ডপ ঘুরে দেখেন আনন্দ বোস। কুণালের পাশে দাঁড়িয়েই মহাষ্টমীর অঞ্জলি দেন। এই প্রথম অঞ্জলি দিলেন রাজ্যপাল বোস। এরপর মঞ্চে উঠে লিখিত ভাষণ পাঠ করেন তিনি। আর সেখানে বাংলার বিরুদ্ধে কোনও কথা নয়, তার ভাষণ জুড়ে ছিল বিশ্ব থেকে হিংসা’দুর্নীতি-অস্থিরতা দূর হওয়ার প্রার্থনা। যে রকমভাবে আপামর বাঙালি দেবী দুর্গার কাছে জগত সংসারের শান্তির প্রার্থনা করে বলেন, “শান্তি রূপেণ সংস্থিতা”। সেই ভাবেই আনন্দ বোসও বিশ্ব থেকে হিংসা দূর হওয়ার আবেদন জানালেন।

এখানেই শেষ নয়, যে গানটিকে পশ্চিমবঙ্গের রাজ্যের গান হিসেবে নির্বাচিত করা হয়েছে, সেই “বাংলার মাটি বাংলার জল” মঞ্চে দাঁড়িয়ে শুধু শুনলেন নয়, গাইলেনও রাজ্যপাল সিভি আনন্দ বোস। সবমিলিয়ে একটাই কথা বলা যায়, “মেলালেন তিনি (দেবী দুর্গা) মেলালেন”।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...