Tuesday, June 23, 2026

টাকা নিয়ে বি.বাদের জের! সন্তানের কীর্তিতে ম.র্মান্তিক পরিণতি বাবা-মায়ের  

Date:

Share post:

সপ্তমীর রাতে চরম নৃশংসতার সাক্ষী জলপাইগুড়ি (Jalpaiguri)। স্থানীয় সূত্রে খবর, এদিন পুজো মণ্ডপ থেকে বাড়ি ফিরে বাবা ও মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ছেলের। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় বলে খবর। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা।

পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির কেরানিপাড়ার বাসিন্দা মলয় নাগ ও ছবি নাগ। তাঁদের সন্তান সমার্থ নাগ। সপ্তমীর রাতে বাড়িতেই ছিলেন বৃদ্ধ দম্পতি। ছেলে ছিল পাড়ার পুজোয়। অভিযোগ, সেখান থেকে ফিরে আচমকাই বাবা-মায়ের সঙ্গে অশান্তি শুরু করে সমার্থ। ক্রমেই তা চরম আকার নেয়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে বাবা-মাকে এলোপাথাড়ি কোপায় মদ্যপ যুবক।

ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। আর্তনাদ শুনে ঘটনাস্থলে পৌঁছয় প্রতিবেশীরা। এদিকে তড়িঘড়ি আহত দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ছবি নাগকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মলয় নাগ। এদিকে অভিযুক্ত ছেলে সমার্থ নাগকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...