Sunday, February 15, 2026

বিধ্বস্ত গাজার পাশে মানবিক ভারত, বায়ু সেনার বিমানে গেল ৩২ টন ত্রাণ

Date:

Share post:

যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়ালো ভারত। যুদ্ধের জেরে গাজার অসহায় মানুষগুলির সাহায্যার্থে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। রবিবার মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় বায়ু সেনার। যেখানে মজুদ রয়েছে ওষুধ থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিস যা তুলে দেওয়া হবে দূর্গত মানুষগুলির হাতে। ভারত সরকারের তরফে গাজায় প্রাণ পাঠানোর সিদ্ধান্তের কথা রবিবার টুইট করে জানিয়েছে বিদেশ মন্ত্রক। চলতি সপ্তাহের শুরুতেই প্যালেস্টাইনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই প্যালেস্টাইনকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি।

বিদেশ মন্ত্রকের তরফে জান গিয়েছে, রবিবারই ভারত থেকে প্যালেস্টাইনের উদ্দেশে রওনা দিয়েছে বায়ুসেনার সি-১৭ বিমান। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানান, “প্যালেস্টাইনের মানুষের জন্য ত্রাণ পাঠাচ্ছে ভারত। ৬.৫ টন ওষুধ-সহ মোট ৩২ টন ওজনের ত্রাণ পাঠানো হচ্ছে। তার মধ্যে রয়েছে স্লিপিং ব্যাগ, চিকিৎসার সামগ্রী, জল পরিশোধনের ট্যাবলেট।” জানা গিয়েছে, রবিবারই মিশরের এল-আরিশ বিমানবন্দরে পৌঁছে যাবে ভারতের ত্রাণ সামগ্রী ভরা বিমান।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর প্যালেস্টাইন ভূখণ্ডের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজার হাসপাতালে হামলার পর সমবেদনা প্রকাশ করে কথা বলেন যুদ্ধবিধ্বস্ত দেশের প্রধানের সঙ্গে। তার পরেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ পাঠানোর কথা বলেছিলেন মোদি। সেইমতো এবার মানবিক পদক্ষেপ করল ভারত।

spot_img

Related articles

পাকিস্তানকে হেলায় হারাল ভারত, বুমরাহ-বরুণদের দাপটে সুপার আটে গম্ভীরের দল

টি২০ বিশ্বকাপে(T20 World Cup )পাক বধ ভারতের।  দুই দেশের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আগেই অতীত হয়েছে, বর্তমানের এক...

সাহায্য ডেপুটি মেয়রের! শিলিগুড়িতে পরিবারের সদস্যের জন্য ‘যুবসাথী’র ফর্ম নিলেন বিজেপি নেতা

রাজনীতির ময়দানে আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যে কোনও রঙ নেই, রবিবার ছুটির দুপুরে তার এক...

ফুলেল শুভেচ্ছা: তারেককে ফুল-মিষ্টি মমতার

রাজনৈতিক সৌজন্য বরাবর বাংলার ঐতিহ্য। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জাতীয় নেতৃত্বকে পূর্ণ সমর্থন জানালেও সৌজন্য যে রাজ্যেরও দায়িত্ব...

স্বপ্নপূরণের পথে কাঁটা পাসপোর্ট জট! কাঁথির অঙ্কিতার মুশকিল আসান অভিষেক

সুরের জাদুতে জয় করেছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চ। পৌঁছে গিয়েছেন দেশের অন্যতম সেরা দশ প্রতিযোগীর তালিকায়। কিন্তু দুবাই যাওয়ার...