Saturday, April 4, 2026

রীতি মেনে শুরু কুমারী পুজো! মহাষ্টমীর সকাল থেকে বেলুড় মঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Date:

Share post:

রবিবার দুর্গাপুজোর মহাষ্টমী (Mahastami)। আর এদিন সকাল থেকেই বেলুড় মঠে (Belur Math) তৎপরতা তুঙ্গে। রীতি মেনে মহাষ্টমীর পুজো চলছে বেলুড় মঠে। অষ্টমীতে বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। নিষ্ঠাভরে প্রতি বছরের মতো এবারও কুমারী পুজোর (Kumari Pujo) আয়োজন করা হয়েছে বেলুড় মঠে। সকাল থেকেই চলছে বিশেষ পুজো পাঠ। প্রথমে দেবীর অঙ্গাভিষেক হয়। এরপর দেবীকে নিবেদন করা হয় ফুল। এরপর সন্ধেবেলা নির্ঘণ্ট মেনে সন্ধিপুজো হবে। বেলুড় মঠের কুমারী পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন প্রচুর ভক্ত ও দর্শনার্থীরা।

দুর্গাপুজোর দিনগুলিতে প্রচুর মানুষ বেলুড় মঠে যান দেবী প্রতিমা দর্শন করতে। তার মধ্যে অষ্টমীতে ভিড় বাকি দিনগুলির তুলনায় কিছুটা বেশিই থাকে। আশপাশের জেলাগুলি তো বটেই, এমনকী দূরবর্তী অনেক জেলা এবং ভিন রাজ্য থেকেও অনেকে আসেন বেলুড় মঠে কুমারী পুজো দেখার জন্য। বেলুড় মঠের দুর্গাপুজোর অন্যতম জনপ্রিয় একটি দিক হল অষ্টমীর কুমারী পুজো। অষ্টমীর ভোর থেকে শুরু হয়েছে পুজোর বিভিন্ন উপাচার। সকাল ৯টা থেকে শুরু হয়েছে বেলুড় মঠের কুমারী পুজো। এরপর সন্ধে সাড়ে সাতটা নাগাদ রয়েছে সন্ধিপুজো।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...