Tuesday, May 12, 2026

২৪ ঘন্টায় গাজার ৩২০ জায়গায় এয়ার স্ট্রাইক ইজরায়েলের, হামাসের হাতে পণবন্দি ২২২

Date:

Share post:

যুদ্ধ থামার লক্ষণ নেই। এদিকে অভিযোগ, পাল্টা-অভিযোগের মধ্যে পড়ে কাতরাচ্ছেন গাজার সাধারণ মানুষ। এরই মাঝে খবর, ২৪ ঘণ্টায় গাজার ৩২০ টি জায়গায় এয়ার স্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। রবিবার রাত ভোর চলা এই হামলায় সত্য জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস। শুধু তাই নয়, এদিন আইডিএফ-এর তরফে যে তথ্য প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দাবি করা হয়েছে ২২২ জনকে পনবন্দি করে রেখেছে হামাস।

বস্তুত, গত ৭ অক্টোবর থেকে দু-তরফের মধ্যে যে ভয়ঙ্কর সংঘর্ষ চলছে, তাতে এর মধ্যেই গাজায় (Israel Gaza War) অন্তত ৪ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলের ক্ষেত্রে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৪০০। বেঞ্জামিন নেতানইয়াহুর প্রশাসনের অভিযোগ, ৭ অক্টোবরের অতর্কিত হামলায় বহু মানুষকে পণবন্দি করেছিল হামাস। আইডিএফ আজ যে পরিসংখ্যান দিয়েছে, তা অনুযায়ী ২২২ জনকে পণবন্দি করেছে হামাস। গাজায় হামলা প্রসঙ্গে ইজরায়েলের তরফে জানানো হয়েছে, প্যালেস্তিনীয় বন্দুকবাজদের মোকাবিলায় তাদের ‘গ্রাউন্ড ফোর্স’ রবিবার রাতভর ‘লিমিটেড রেড’ চালিয়েছে। আর আকাশপথে লক্ষ্য করা হয়েছে শুধুমাত্র সেই জায়গাগুলিকে যেখানে হামাস পরবর্তী আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে যে বিবৃতি দেওয়া হয়, তাতে বলা হয়েছিল, ‘হামাস জঙ্গিরা যে সব সুড়ঙ্গে থাকছিল, একাধিক সক্রিয় কমান্ড সেন্টার, ইসলামিক জিহাদ জঙ্গি, তাদের সেনা কম্পাউন্ড এবং অবজার্ভেশন পোস্ট, এমন সব লক্ষ্যেই আক্রমণ চালানো হয়।’ যদিও একাধিক সংবাদমাধ্যমের দাবি, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছেও আক্রমণ চালানো হয়েছিল। তাতে বহু প্যালেস্তিনীয়র মৃত্যু হয়, অনেকে গুরুতর জখম হন।

উল্লেখ্য, গত সপ্তাহ দুয়েকেরও বেশি সময় ধরে গাজা ভূখণ্ডের হাল কার্যত নরকের চেহারা নিয়েছে। জল-জ্বালানি-পানীয়র অভাবে বহু মানুষ মারা গিয়েছেন। যাঁরা বেঁচে, তাঁদের দুর্দশা কল্পনারও বাইরে। এর মধ্যে একচিলতে ভূখণ্ডের এক হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি আরও বিগড়ে যায়। এই মুহূর্তে পর্যাপ্ত মরফিন তথা ব্যথার ওষুধ না থাকায় এগুলির যথাযথ ডোসেজ ছাড়াই অপারেশন করতে হচ্ছে ডাক্তারদের। হাসপাতালে হামলার জন্য প্রথমে ইজরায়েলের দিকে আঙুল উঠলেও পরে গাজার অনুসারী সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। দায় কার, সেটা স্পষ্ট নয় এখনও। কিন্তু পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা কেন করা যাচ্ছে না, সেটা নিয়ে তোলপাড় আন্তর্জাতিক মহল।

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...