Sunday, June 14, 2026

যুদ্ধ পরিস্থিতিসহ একাধিক বিষয়ে আলোচনা, ভারত সফরে মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিব

Date:

Share post:

ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ইজরায়েল সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এবার এই যুদ্ধ পরিস্থিতি কীভাবে থামাতে কী কী পদক্ষেপ করা যায় সে বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চায় আমেরিকা। এছাড়া আরও একাধিক বিষয়ে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগামী মাসে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব (US Secretary of State) ও প্রতিরক্ষা সচিব।

সূত্রের খবর, আসন্ন সফরে অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিন বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। তবে তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। ভারত-আমেরিকার (India-US) দ্বিপাক্ষিক সম্পর্কে নজরে একাধিক বিষয়। QUAD সদস্য হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সুরক্ষা তথা ভারত-চিন সীমান্ত নিরাপত্তা, আমেরিকার সঙ্গে ভারতের সমরাস্ত্র কেনাবেচা, দু দেশের বন্ধু রাষ্ট্র ইজরায়েলের হামাসে হামলা নিয়ে পদক্ষেপ স্থির করা-সহ নানা বিষয় নিয়ে দু দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা। আরও তাৎপর্যপূর্ণ, একইসঙ্গে মার্কিন বিদেশসচিব ও প্রতিরক্ষা সচিবের (Secretary of Defence) ভারতে আসা। সূত্রের খবর, নভেম্বরেই আসছেন ব্লিঙ্কেন এবং অস্টিন।

সূত্রের আরও খবর, তাঁদের এই সফরে মূলত নিরাপত্তা নিয়েই আলোচনা হতে চলেছে। জয়শংকর এবং রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁরা বৈঠক করবেন। ভারতের উত্তরে চিন সীমান্তে লালফৌজের আনাগোনার দিকে কড়া নজর রাখছে আমেরিকা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা নিয়েও চিন্তিত। রাজনাথ-লয়েডের বৈঠকে উঠে আসতে পারে এই বিষয়টি।এছাড়া মার্কিন যুদ্ধাস্ত্রের অন্যতম ক্রেতা এখন ভারত। সম্প্রতি ৩০০ কোটি টাকা দিয়ে আমেরিকার থেকে ‘প্রিডেটর ড্রোন’ ও আনুসাঙ্গিক প্রতিরক্ষা সিস্টেম কিনছে নয়াদিল্লি। দু দেশের মধ্যে প্রতিরক্ষা আরও কীভাবে মজবুত করা যায়, তা নিয়েও কথা হওয়ার সম্ভাবনা দুজনের। সবমিলিয়ে, মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিবের আসন্ন ভারত সফর নানা দিক থেকেই অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...