Saturday, June 13, 2026

দ্বিচারিতা: রাবণ দহনে একইসঙ্গে রাম.মন্দির উদ্বোধন ও ধর্মনিরপেক্ষতার কথা মোদির!

Date:

Share post:

হাতে তির-ধনুক। দশেরায় দিল্লির দ্বারকা সেক্টর ১০-এর রামলীলা ময়দানে মঙ্গলবার রাবন দহন যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi )। এদিন রাবণ দহন অনুষ্ঠানে এসে দুষ্টকে বিনাশের বার্তা দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে এদিন তাঁর মুখে শোনা গেল রামমন্দির প্রসঙ্গ। অযোধ্যার মন্দিরের উদ্বোধনের কথা উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

এদিন দিল্লির রামলীলা ময়দানে দশেরার রাবণ দহন অনুষ্ঠানে তির ছুড়ে রাবণ দহন করলেন মোদি। এরপর তিনি বলেন,” এই রাবণ দহন শুধু কোনও মূর্তিকে নয়। আমাদের এখন দহন করতে হবে, প্রতিহত করতে হবে সেইসব শক্তিকে যারা দেশকে ধর্ম ও জাতির বিভেদে ভাগ করার চেষ্টা করছে।”

এরপরই প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে রামমন্দিরের প্রসঙ্গ। তিনি বলেন, ‘রামমন্দিরে রামলালার অধিষ্ঠানে আর মাত্র কয়েক মাস বাকি। ভগবান রামচন্দ্র আসতে চলেছেন।’ মোদীর আরও সংযোজন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে রামমন্দিরের নির্মাণকাজের সাক্ষী থাকতে পারছি। আগামী রামনবমী পালিত হবে এই রামমন্দিরেই। প্রসঙ্গত এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে রাবণ দহন করেছিলেন ।

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশকে মান্যতা! ৩০ সেপ্টেম্বরের পরে MBBS-এ কোনও ভর্তিই বৈধ নয়, স্পষ্ট জানাল NMC

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...