Friday, June 26, 2026

বিশ্বকাপে তিনটি শতরান করে কোহলিকে টপকে শীর্ষে কুইন্টন ডি’কক

Date:

Share post:

বিরাট কোহলিকে টপকে গেলেন কুইন্টন ডি’কক। সব থেকে বেশি রানের তালিকায় শীর্ষে ডি’কক। ইতিমধ্যেই বিশ্বকাপে তিনটি শতরান করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত বিরাট পাঁচটি ম্যাচ খেলে করেছেন ৩৫৪ রান। মঙ্গলবার ডি’কক ১৪০ বলে ১৭৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেই ইনিংসেই বিরাটকে টপকালেন তিনি। ৫ ম্যাচে ডি’কক করেছেন ৪০৭ রান। বিরাটের থেকে ৫৩ রানে এগিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার। তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। তিনি পাঁচ ম্যাচে ৩১১ রান করেছেন।বিরাট এবং রোহিত একটি করে শতরান করলেও ডি’কক করেছেন তিনটি। এ বারের বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচেই শতরান করেছিলেন তিনি। গত বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডি’কক। এ বার এক দিনের ক্রিকেটও ছাড়তে চলেছেন তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...