Saturday, April 4, 2026

আফগানিস্তানের কাছে হারতেই বাবর আজমদের ফিটনেস নিয়ে খোঁ.চা ওয়াসিম আক্রমের

Date:

Share post:

বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হারতেই প্রশ্ন উঠল বাবর আজমদের ফিটনেস নিয়ে। আদৌ তাঁরা পাকিস্তানের জার্সিতে খেলার যোগ্য কি না, সেই প্রশ্নও তুললেন প্রাক্তন বাঁহাতি পেসার ওয়াসিম আক্রম। বাবরদের ফিটনেস নিয়েও খোঁটা দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার।

সোমবার চেন্নাইয়ে পাকিস্তান হেরে যায় আফগানিস্তানের বিরুদ্ধে। ৮ উইকেটে সেই হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা জটিল হয়ে গিয়েছে । পর পর তিন ম্যাচে হেরে গিয়েছেন বাবরেরা। এর পরেই ক্ষোভে ফেটে পড়লেন ৯১৬টি আন্তর্জাতিক উইকেটের মালিক। বললেন, খুব লজ্জার একটা দিন। মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল আফগানিস্তান। পিচ যেমনই হোক না কেন, ২৮০-২৯০ যথেষ্ট বড় রান। দলের ফিটনেস কোথায়? গত দু’বছর ধরে কোনও ফিটনেস পরীক্ষা হয় না। আমরা বার বার এটা নিয়ে বলে এসেছি। দেখে মনে হয় প্রতি দিন ৮ কিলো নিহারি খায় ওরা।

প্রসঙ্গত , ১৯৯২ সালে এক দিনের বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ইমরান খানের নেতৃত্বে সেই জয়ের পর আর বিশ্বকাপ ছুঁতে পারেনি তারা। এ বারে বিশ্বকাপের আগে পাকিস্তানের দল নিয়ে আশাবাদী ছিলেন সমর্থকেরা। কিন্তু পর পর তিনটি ম্যাচে হেরে যাওয়ায় এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। বাবরের নেতৃত্ব নিয়েও সমালোচনা হচ্ছে। চেন্নাইয়ের পিচে স্পিনারদের থেকে পেসারদের উপর বেশি ভরসা করার সিদ্ধান্তের যুক্তি খুঁজে পাচ্ছেন না অনেকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...