Tuesday, March 17, 2026

ব.ঞ্চিত বাংলার গরিব মানুষ, প্রতিবাদে রাজ্যপালের ‘দুর্গারত্ন’ প্রত্যা.খ্যান লুমিনাস ক্লাবের

Date:

Share post:

রাজ্যের সঙ্গে সমস্ত বিষয়ে প্রতিযোগিতায় নামা রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) এবার পুজোয় ‘দুর্গারত্ন’ পুরস্কার ঘোষণা করেছেন। সেই পুরস্কার প্রাপকদের মধ্যে অন্যতম কল্যাণীর লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ। তবে, রাজ্যপালের দেওয়া এই সম্মান প্রত্যাখ্যান করেছে তারা। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, তাদের পুরস্কারের যোগ্য বলে বিবেচিত করার জন্য রাজ্যপালকে ধন্যবাদ কিন্তু বাংলার মানুষের প্রচুর টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। একশো দিনের কাজ করে গরিব মানুষ টাকা পায়নি।

পুজো উদ্যোক্তা অরূপ মুখোপাধ্যায়ের দাবি, রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রের কাছে দরবার করে রাজ্যের প্রাপ্য বকেয়া ফিরিয়ে আনুন। গরিব মানুষ টাকা পেলেই তাদের পুরস্কার পাওয়া হয়ে গিয়েছে বলে মনে করবে লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের জন্য লুমিনাস ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, এই সিদ্ধান্ত একেবারেই ক্লাব কর্তৃপক্ষের। এর সঙ্গে দলের বা সরকারের কোনও সম্পর্ক নেই। তবে, রাজ্যের মানুষের দুর্দশার কথা ভেবে ক্লাব কর্তৃপক্ষ যে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছে তার জন্য তাদের অভিনন্দন। রাজ্যপাল যে রাজ্যের আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন সেটা তাঁকে মনে করিয়ে দেওয়ার জন্য কল্যাণীর লুমিনাস ক্লাবকে সাধুবাদ জানিয়েছেন ব্রাত্য।

বাংলার বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে কথা বলার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁকে এড়ানোর বহু চেষ্টা করেন আনন্দ বোস (CV Ananda Bose)। কিন্তু নিজের দাবিতে অনড় অভিষেক একটানা দিনের পর দিন বসেছিলেন রাজভবনের মূল ফটকের বাইরে। অবশেষে রাজ্যপাল তাঁর সঙ্গে দেখা করেন এবং তারপরেই রাজ্যের দাবি জানাতে উড়ে যান দিল্লি। সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে কথা বলার পর চিঠি লিখে জানান, এ বিষয়ে তিনি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু তারপরেও কেন্দ্রের তরফ থেকে কোন সদুত্তর মেলেনি। এদিকে উৎসবের মরশুম। এই সময় রাজনীতিকে দূরে সরিয়ে রেখেছে সব পক্ষই। তবে রাজ্যের সঙ্গে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ যে আনন্দ বোসের বিরুদ্ধে তিনি রাজ্য সরকারের দেওয়া বিশ্ববাংলা শারদ সম্মানের ধাঁচে বাংলার সেরা দুর্গাপুজোকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেন। আর সেই তালিকাতেই নাম ছিল এই লুমিনাস ক্লাবের। এবার তাদের থিম ছিল চারধাম। উদ্বোধনের পর থেকেই বিপুল জনসমাগম হয়েছে মণ্ডপে। কিন্তু তারা এই পুরস্কার প্রত্যাখ্যান করল।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...