Tuesday, June 23, 2026

চলন্ত ট্রেনে অ.গ্নিকাণ্ড! আগ্রার কাছে পাতালকোট এক্সপ্রেসে আ.গুন, পু.ড়ে গেল ২টি কোচ

Date:

Share post:

চলন্ত ট্রেনেই অগ্নিকাণ্ড। আগ্রা স্টেশনের কাছে পাতালকোট এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। ট্রেনের দুটি কোচে আগুন লেগে যায়। তবে ট্রেনের চালকের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। অন্যান্য কামরায় আগুন ছড়ানোর আগেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং কোচ দুটি আলাদা করা হয় বলে রেলের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, এদিন ট্রেনটি আগ্রা স্টেশন ছেড়ে কিছুদূর যেতেই চতুর্থ কোচে আগুন দেখা যায়। চতুর্থ কোচের যাত্রীরাই প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখতে পান। সঙ্গে সঙ্গে ট্রেনের চালককে খবর দেওয়া হয়। খবর পেয়ে মাঝপথেই তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেন চালক। এরপর অন্যান্য রেলকর্মীরাও ঘটনাস্থলে আসেন এবং অগ্নিদগ্ধ কোচ দুটি ট্রেন থেকে আলাদা করা হয়। এই অগ্নিকাণ্ডে ২ জন আহত হয়েছেন। ট্রেনটি থামিয়ে কোচটি খালি করা হয়েছে। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে রেলের তরফে জানানো হয়েছে। আগুন লাগার কারণও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...