Tuesday, March 31, 2026

গৈ.রিকিকরন: এবার মোদির ‘কাজের’ প্রচারে সরকারি আমলারা, স.রব বিরোধীরা

Date:

Share post:

গৈরিকিকরনের পথে হেঁটে এবার সরকারি আমলাদের মাধ্যমেও প্রচার পেতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন মন্ত্রক ও বিভাগের আমলাদের সারা দেশজুড়ে সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা গড়ে তোলার কাজে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’ নামে এই প্রচারাভিযান শুরু হবে ২০ নভেম্বর এবং চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। কেন্দ্রীয় সরকার সমস্ত দফতরকে নির্দেশ দিয়েছে , দেশজুড়ে একদম গ্রাম স্তর থেকে অফিসার নিয়োগ করে, বিকশিত ভারত সংকল্প যাত্রা নামে রোড শোয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরতে হবে।

২০১৪ সালে ক্ষমতায় আসা বিজেপি দুই বারের মেয়াদে, বিগত নয় বছরে কী কী সাফল্য অর্জন করেছে, মূলত সেটাই এই কর্মসূচির মাধ্যমে যে প্রচার করা হবে, তা নিশ্চিত। সারা দেশের মোট ২.৭ লক্ষ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রচারাভিযান চলবে। কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব, ডেপুটি সচিব পর্যায়ের আধিকারিকদের জেলা রথ প্রভারি পদে নিযুক্ত করবে মোদি সরকার।আমলাতন্ত্রের এই রাজনীতিকরণ নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে ।

আরও পড়ুন- দুর্গোৎসব শেষে দলের সাংসদ-বিধায়ক-নেতা-সহ বিশিষ্টদের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

এই সিদ্ধান্ত নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “প্রশাসন যন্ত্রকে রাজনীতির বাইরে রাখা আবশ্যিক কর্তব্য।” তবে শুধু আমলাদের নয় গত ৯ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে সেনা বাহিনীর জওয়ানদের ছুটিতে যেতে বলা হয়। সেনা দূত হিসেবে তাঁদের সরকারের কাজের প্রচারে সামিল করার নির্দেশ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। দুটি বিষয়ই তুল ধরেছেন খাড়গে। তাঁর বক্তব্য, সেনা বাহিনীকে রাজনীতির আওতার বাইরে রাখা উচিত। তাঁরা কেবলমাত্র সংবিধান এবং দেশের প্রতি দায়বদ্ধ। এইভাবে সেনা বাহিনীকে সরকারের প্রচারের নামে রাজনীতির কাজে ব্যবহার করা মারাত্মক প্রবণতা বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। তৃণমূল সাংসদ এবং কেন্দ্রীয় সরকারে দেড় দশক কাজ করা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার জহর সরকার বলেন, “মোদি ভীতি। সেই কারণে যুগ্ম সচিব, ডেপুটি সচিবের মতো উচ্চ পদস্থ আমলাদের জেলা রথ প্রভারি স্পেশাল অফিসার পদে বহাল করা। দেশের মতো ৭৬৫টি জেলার ২.৬৯ লক্ষ গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগ। মোদি সরকারের ৯ বছরের কাজ সম্পর্কে প্রচার করবেন তাঁরা। প্রশাসন যন্ত্রকে এভাবে রাজনৈতিক কাজে ব্যবহার একবারেই অপ্রত্যাশিত।”

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...

জয়পুরের গোলাপি রং মাখনো হাতির মৃত্যু! উঠছে প্রশ্ন

রাজস্থানের জয়পুরে (Jaypur In Rajasthan) হাতিকে গোলাপি রঙে রাঙিয়ে ফটোশুটকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়। তার মধ্যে...

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...