Monday, April 6, 2026

ভারতীয় বংশোদ্ভূত দুই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বৈজ্ঞানিক পুরস্কারে সম্মানিত

Date:

Share post:

ভারতীয় বংশোদ্ভূত দুই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বৈজ্ঞানিক পুরস্কারে সম্মানিত হলেন। অশোক গাডগিল এবং সুব্রা সুরেশ দুই বিজ্ঞানী যথাক্রমে ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং ন্যাশনাল মেডেল অফ সায়েন্সে ভূষিত হয়েছেন ।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মঙ্গলবার হোয়াইট হাউসে দুই ইন্দো-আমেরিকান বিজ্ঞানীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে তাদের অবদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে তাদের ভূষিত করা হয়।
সাধারণ মানুষের জীবন যাত্রার মান ভালো রাখা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এই সম্মান দেওয়া হয়।
আইআইটি কানপুর এবং বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে অশোক গাডগিল তাঁর উচ্চশিক্ষা সম্পন্ন করার পর সুরক্ষিত পানীয় জলের প্রযুক্তি এবং নূন্যতম দামে বিদ্যুৎ উদ্ভাবনের ক্ষেত্রে নতুন পথের সন্ধান দেন।

সুব্রা সুরেশ মুম্বইয়ের বাসিন্দা। বর্তমানে তিনি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সঙ্গে অধ্যাপনা ও গবেষণা করছেন। সুরেশ মার্কিন ন্যাশানাল সায়েন্স ইনস্টিটিউটের ডিরেক্টরও। বায়ু দূষণের মোকাবিলাতে তিনি বড় ভূমিকা পালন করেছেন ।

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...