Saturday, April 4, 2026

গাজায় হা.মলার নজিরবিহীন স.মালোচনা! অবিলম্বে গুতেরেসের প.দত্যাগের দাবি ইজরায়েলের

Date:

Share post:

গাজা উপত্যকায় (Gaza Strip) ইজরায়েলের (Israel) হামলার নজিরবিহীন সমালোচনা করায় এবার চরম সমালোচনার মুখে পড়তে হল রাষ্ট্রসংঘের মহাসচিব (UN Chief) অ্যান্তোনিও গুতেরেসকে (Antonio Guterres)। এবার তাঁর পদত্যাগ দাবি করেছে তেল আভিভ। রাষ্ট্রসংঘে নিযুক্ত ইজরাইলের রাষ্ট্রদূত গিলার্ড ইর্ডানের অভিযোগ, গুতেরেসের এমন বক্তব্য ‘জঘন্য’ এবং ‘ভয়ানক’। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে গুতেরেস বলেন, ইজরায়েলে হামাসের হামলা অকারণে হয়নি। দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই এমন ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে গুতেরেস বলেছেন, এটি স্বীকার করে নিতে হবে ইজরায়েলে হামাসের হামলা এমনিই হয়নি। প্যালেস্টাইনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছেন। তাঁরা দেখেছেন তাঁদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে। তাঁরা হিংসায় জর্জরিত হয়েছেন, তাঁদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, তাঁদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়ি-ঘর ভেঙে ফেলা হয়েছে। এই সমস্যা সমাধানের যে আশা তাঁদের ছিল সেটি হারিয়ে যাচ্ছে। তবে তিনি আরও জানিয়েছেন, প্যালেস্টাইনিদের দুর্দশা দিয়ে হামাসের হামলাকে বৈধতা দেওয়া যাবে না। রাষ্ট্রসংঘের মহাসচিব আরও বলেছেন, এ ধরনের কঠিন মুহূর্তে, নীতির উপর ঠিক থাকা খুবই জরুরি। তবে গুতেরেসের এমন বক্তব্যের পর চরম ক্ষুব্ধ ইজরায়েল।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...