Thursday, June 25, 2026

বে.নজির ঘটনার সাক্ষী গুজরাট হাইকোর্ট, উ.ত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন দুই বিচারপতি !

Date:

Share post:

বেনজির ঘটনার সাক্ষী থাকল গুজরাট হাই কোর্ট। উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন দুই বিচারপতি। শেষপর্যন্ত একজন বিচারপতি ক্ষমা চাইলেন, তবে শান্ত হল পরিস্থিতি ।

ঘটনার সূত্রপাত, গত সোমবার । একটি মামলায় রায় দিতে গিয়ে ভিন্ন মত পোষণ করেন বিচারপতি বীরেন বৈষ্ণো ও বিচারপতি মৌনা ভাট। উত্তপ্ত পরিস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে । পরে অবশ্য ইউটিউব থেকে তা মুছে দেওয়া হয়।

জানা গিয়েছে, বর্ষীয়ান বিচারপতি বৈষ্ণো এক মামলার রায় দিচ্ছিলেন। তা পছন্দ হয়নি বিচারপতি ভাটের। তিনি অন্যজনকে কিছু বলতে চাইছিলেন। এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিচারপতি বৈষ্ণো। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, মতানৈক্য থাকলে বিচারপতি ভাট যেন আলাদা রায় দেন, কানে গুনগুন না করে। পরে তিনি আদালত কক্ষ থেকেও বেরিয়ে যান। যদিও মঙ্গলবার তিনি ক্ষমা চেয়েছেন বিচারপতি ভাটের কাছে।

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...