Tuesday, June 23, 2026

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টি! বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টি (Rain) হাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ আগামী ২৫ অক্টোবর বিকেলের পর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের (Bangladesh) উপকূল অতিক্রম করতে পারে। এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। মঙ্গলবার কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি চলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। কোথাও আবার ভারী বর্ষণ হতে পারে।

বুধবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগানা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলা গুলিতে প্রায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

 

 

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...