Tuesday, March 31, 2026

বিশ্বকাপে দুরন্ত ফর্মে বিরাট, ধারাবাহিক সাফল্যের পিছনে রহস্য কি? মুখ খুললেন কোহলি

Date:

Share post:

ভারতের মাটিতে চলছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। এখনও পযর্ন্ত বিশ্বকাপের পাঁচটা ম‍্যাচের মধ‍্যে পাঁচটাতেই জয় পেয়েছে রোহিত শর্মারা। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলিও। ইতিমধ্যেই এখনও পযর্ন্ত পাঁচ ম্যাচে ১১৮-এর গড়ে ৩৫৪ রান করেছেন কোহলি। একটি শতরান ও তিনটি অর্ধশতরান করে তিনি এই বিশ্বকাপে এখন পযর্ন্ত ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। এমন ধারাবাহিক সাফল্যের পিছনে রহস্য কি? এই নিয়ে এবার মুখ খুললেন বিরাট কোহলি।

 

এই নিয়ে এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, “প্রতিটা অনুশীলন পর্বে, প্রতি বছর আর প্রতি মরশুমে আমি সব সময় চেষ্টা করি কীভাবে নিজেকে দিনের পর দিন আরও উন্নত করা যায়। তাই, এটিই আমায় সাহায্য করেছে এত দীর্ঘ সময় ধরে পারফর্ম করার জন্য।”

এরপর বিরাট আরও বলেন,”আমার মনে হয় এই ধরণের মানসিকতা না থাকলে ধারাবাহিকভাবে পারফর্ম করা যায় না। আমি মনে করি যে উন্নতির পিছনে ছুটতে হবে কিন্তু খ্যাতির পিছনে নয় কারণ সত্যি বলতে আমি জানি না খ্যাতির অর্থ কি। এর কোনও সীমা নেই, নইলে এটির সেই মান নেই যা আপনাকে আপনার কাঙ্খিত সাফল্যে পৌঁছে দেবে। তাই, আমি প্রতিদিন উন্নতির চেষ্টা করি, যা ভালোভাবে বোঝাবে আমার কথার অর্থ। আর হ্যাঁ, পারফরম্যান্স সব সময় পিছনে থাকবে, কারণ আপনার মানসিকতা থাকবে কীভাবে আমি দলকে এই জায়গা থেকে জেতাতে পারি।”

আরও পড়ুন:বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শুভমন, আইসিসি র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি গিলের

 

Related articles

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...