Thursday, April 9, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক?

Date:

Share post:

ইংল‍্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক পান্ডিয়া? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে। আর সূত্রের খবর, ইংল‍্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নাও পারেন। জানা যাচ্ছে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম‍্যাচে ফিরতে পারেন হার্দিক। যদিও এই নিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ায় পর বলা হয়েছিল ইংল‍্যান্ড ম‍্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক।

সূত্রের খবর, হার্দিককে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় দল। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই সহ-অধিনায়ককে খেলানোর পরিকল্পনা। পর পর পাঁচটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দল।সেমিফাইনালে উঠতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় রোহিত শর্মাদের। তাই হার্দিকের জন্য অপেক্ষা করতে রাজি টিম ম‍্যানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান হার্দিক। নিয়ে যাওয়া হয় স্ক‍্যান করতে। নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে। এরপরই বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়, “চোটের পর হার্দিককে স্ক‍্যান করানো হয়। স্ক‍্যানের পর হার্দিককে বিশ্রামে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হার্দিককে দেখাশোনার দায়িত্ব রয়েছে বিসিসিআইয়ে চিকিৎসক দল। দলের সঙ্গে ধর্মশালাতে যাচ্ছেন না হার্দিক। তিনি সোজা যোগ দেবেন লখনৌতে। ইংল‍্যান্ড ম‍্যাচের আগে।” যদিও এখন জানা যাচ্ছে লখনৌতেও যোগ দেবেন না তিনি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...

ভোটের গোপনীয়তায় কোপ নয়, বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিয়ে বড় ঘোষণা কমিশনের 

আসন্ন নির্বাচনে রাজ্যে ভয়মুক্ত ও অবাধ পরিবেশ সুনিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে স্বচ্ছতা...

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...