Saturday, April 4, 2026

গুপ্তচরবৃত্তির অভিযোগ, ৮ প্রাক্তন নৌসেনা অফিসারকে মৃ.ত্যুদ.ণ্ডের সা.জা কাতারে

Date:

Share post:

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন অফিসারকে মৃত্যুদণ্ড দিল কাতার আদালত। মৃত্যুদণ্ডের এই খবর ভারতে আসার পর স্বাভাবিকভাবেই স্তম্ভিত কেন্দ্রের মোদি সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই রায়কে চ্যালেঞ্জ জানাবে ভারত। এবং ভারতের তরফে যে বন্দি সেনাকর্মীদের সবরকম সম্ভাব্য আইনি সহায়তা করা হবে তা জানিয়েছে নয়াদিল্লি।

প্রাক্তন ওই সেনাকর্মীদের বিরুদ্ধে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে কাতার। জানা যাচ্ছে, এই ৮ জনই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। এর আগে একাধিক বার প্রাক্তন ওই সেনা কর্মীদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। অবশেষে বৃহস্পতিবার এই মামলার রায় দিয়েছে আদালত।

প্রাক্তন ওই নৌসেনা কর্মীদের মৃত্যুদণ্ডের নির্দেশ প্রকাশ্যে আসার পর বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, ”মৃত্যুদণ্ডের রায়ে আমরা স্তম্ভিত। বিস্তারিত রায়ের অপেক্ষায় রয়েছি। আমরা সাজাপ্রাপ্তদের পরিবারের সদস্য ও আইনজ্ঞদের দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সব রকম আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই মামলাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। নিবিড়ভাবে একে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সবরকম আইনি সহায়তা করব আমরা।”

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...