Friday, April 3, 2026

রাজ্যের তাবড় শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মেলনী করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দেশি-বিদেশি লগ্নি টানতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে সম্প্রতি স্পেন ও দুবাই সফরেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

চলতি বছর নভেম্বর মাসের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত রাজ্যে অনুষ্ঠিত হবে বিশ্ব বাণিজ্য সম্মেলন। তার ঠিক আগে মুখ্যমন্ত্রী রাজ্যের শিল্পপতিদের নিয়ে আয়োজন করতে চলেছেন বিজয়া সম্মিলনী।

নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৯ নভেম্বর বিজয়া সম্মেলনী করার জন্য নির্দেশ দিয়েছেন। গত বছর পর্যন্ত নিউটাউনের ইকো পার্কে বিজয়া সম্মিলনীর আসর বসত। কিন্তু এবার আলিপুর জেল মিউজিয়ামে বসবে এই বিজয়ার আসর।

রাজ্যে আয়োজিত এই শিল্প সম্মেলন এবার খুব গুরুত্বপূর্ণ।রাজ্য সরকার আসা রাখছেন বানিজ্য সম্মেলন থেকে রাজ্যের বানিজ্য ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আসবে। সেই আশা নিয়েই রাজ্যের শিল্পপতিদের সঙ্গে বিজয়া সম্মিলনীর আসরে একপ্রস্থ আলোচনাও সেরে নিতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাও মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...