Friday, April 3, 2026

ইতিহাস গড়লেন দীপান্বিতা! বসলেন লোকাল ট্রেনের চালকের আসনে 

Date:

Share post:

নয়া ইতিহাস। দক্ষিণ-পূর্ব রেলের প্রথম মহিলা চালক দীপান্বিতা দাস। এই প্রথম কোনও মহিলা চালক এই রেল জোনে লোকাল ট্রেন চালালেন। ২৫ অক্টোবর দীপান্বিতা এই পদে নিযুক্ত হয়েছেন। তাঁর দায়িত্বে খড়গপুর ডিভিশনের মেদিনীপুর-হাওড়া ইএমইউ ট্রেন পরিষেবা।

মেল, এক্সপ্রেস, পণ্যবাহী ট্রেনের চালকের আসনে মহিলাদের বসানোর গৌরবময় অতীত পেরিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। এবার মহিলা চালক দীপান্বিতা দাসের হাতে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা লোকাল ট্রেনের দায়িত্ব তুলে দেওয়া হল। দীর্ঘ ১৭ বছর কঠোর পরিশ্রমের পর লোকাল ট্রেনের চালক হিসেবে যোগ্যতা অর্জন করে নিলেন দীপান্বিতা। মেদিনীপুর স্টেশন থেকে সকাল ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু করা মেদিনীপুর-হাওড়া ইএমইউ, ট্রেন নং ৩৮৮০৬-এর দায়িত্ব এবার থেকে তাঁর হাতেই, এবং হাওড়া থেকে সকাল সাড়ে ১০টায় যাত্রা শুরু করা হাওড়া-মেদিনীপুর ইএমইউ, ট্রেন নম্বর ৩৮৮১৫ চালাবেন তিনিই।

এদিন সকালে মেদিনীপুর লোকাল নিয়ে খড়্গপুর থেকে হাওড়া এলেন দীপান্বিতা দাস। আবার অন্য একটি ট্রেন নিয়ে সাফল্যের সঙ্গে হাওড়া থেকে খড়্গপুর সফর সারলেন তিনি। এ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, “নারীর ক্ষমতায়নে আমরা সর্বদা সচেষ্ট। আশা করি, দীপান্বিতার এই কর্মদক্ষতা সমাজের সমস্ত নারীকে উদ্বুদ্ধ করবে।“

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...