Tuesday, June 9, 2026

এবার রাজ্যপালের ‘দুর্গারত্ন’ প্রত্যাখান টালা প্রত্যয়ের

Date:

Share post:

কল্যাণীর লুমিনাস ক্লাবের পর এবার রাজ্যপালের ‘দুর্গারত্ন’ পুরস্কার প্রত্যাখান করল কলকাতার টালা প্রত্যয়। পুরস্কারের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেই পুজো উদ্যোক্তারা পুরস্কার নিতে অস্বীকার করে।

প্রসঙ্গত, রাজভবন থেকে এবছর শহর ও শহরতলির শ্রেষ্ঠ পুজোগুলির পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছিল। পুরস্কারের নাম, ‘দুর্গারত্ন’। মঙ্গলবার, বিজয়ী দশমীর দিনে শ্রেষ্ঠ পুজোর তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ছিল কল্যাণী লুমিনাস ক্লাব ও কলকাতার টালা প্রত্যয়। পুরস্কার বাবদ ওই পুজো কমিটিগুলিকে রাজভবনের তরফে দেওয়া হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা।

কেন পুরস্কার নিতে অস্বীকার? টালা প্রত্যয়ের তরফে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা কিন্তু সসম্মানে প্রত্যাখান করছি। কলকাতার দুর্গাপুজো সমস্ত কমিটিকে নিয়ে একটি প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতা থাকলেও, আমাদের মধ্যে সেই বন্ডিংটা রয়েছে। এক্ষেত্রে কলকাতায় শুধু আমরা একটা পুরস্কার পেলাম, কোনও নিয়ম ছাড়াই। আমাদের বন্ডিংটা কোথায় ধাক্কা খাচ্ছে। এটাই একটা কারণ’।

এর আগে, সপ্তমীর দিন কল্যাণী লুমিনাস ক্লাবের পুজো পরিদর্শন করতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে দিন ধারে-কাছেও যায়নি। ‘দুর্গারত্ন’ পুরস্কার প্রত্যাখান করেছেন এই পুজোর উদ্যোক্তারাও। রাজ্যপালকে তাঁদের পরামর্শ, ‘পুরস্কারের ১ লক্ষ ২৫ হাজার টাকা ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের দেওয়া হোক’।

 

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...