Tuesday, June 9, 2026

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুজনকে একসঙ্গে ‘মেলোডি’ বলে সম্বোধন করা হয়। পাঁচ দেশের সফল শেষে মঙ্গলবার মোদি রোমে পৌঁছতেই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইটালির উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী রাতের কলোসিয়াম ঘুরে দেখেন। এখানেই শেষ নয় ভারতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সেলফি তোলার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জর্জিয়া। দেখা যায় মোদি তাঁকে চকলেটের প্যাকেট উপহার দিচ্ছেন যার নাম ঘটনাচক্রে ‘মেলোডি’। ভারতের প্রধানমন্ত্রীও এরপর বেশ কিছু ছবি নিজের সমাজমাধ্যম পোস্টে ভাগ করে নেন।

‘মোদি’ এবং ‘মেলোনি’- দুই নাম মিলিয়ে তৈরি হয়েছে জনপ্রিয় হ্যাশট্যাগ #Melodi, এই নাম এখন আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায়।মেলোনি তাঁর পোস্টে লেখেন, “রোমে আমার বন্ধুকে স্বাগত।” নৈশভোজ শেষে রাতের রোম ঘুরে দেখার নানা মুহূর্ত দুই রাষ্ট্রপ্রধান সমাজমাধ্যমে ভাগ করে নিতেই তাঁদের বন্ধুত্বপূর্ণ রসায়ন ঘিরে কমেন্ট বক্সে মন্তব্যের ঝড়।

ভারত ও ইটালির মধ্যে এই মুহূর্তে সম্পর্ক যথেষ্ট মজবুত। মোদির এবারের সফরসূচিতে অনুযায়ী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতির লক্ষ্যে বুধবার তিনি ইটালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পৃথক বৈঠকে বসবেন।

 

Related articles

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...