Friday, June 26, 2026

যোগীরাজ্যে নাবা.লিকাকে জীবন্ত পু.ড়িয়ে মা.রল দু.ষ্কৃতীরা!

Date:

Share post:

নারী নির্যাতনে (Violence against women) আরও একবার শিরোনামে উত্তরপ্রদেশ (Uttarpradesh)। বিজেপি (BJP) শাসিত যোগী (Yogi Adityanath) রাজ্যে এবার ১৬ বছরের নাবালিকাকে তাঁর নিজের বাড়িতে জীবন্ত পুড়িয়ে মারার (Amethi Murder case) ঘটনা প্রকাশ্যে এসেছে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন নাবালিকার মৃত্যু হয়েছে বলে খবর। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

উত্তরপ্রদেশের আমেঠিতে (Amethi, UP) নাবালিকা নিজের বাড়িতেই থাকতেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত ফাইজান, জাভেদ, গুফরান, প্রিন্স পাল, রাম বাহাদুর যাদব সহ কয়েকজন নির্যাতিতার বাড়ি গিয়ে তাঁকে মারধর করে এবং জীবন্ত পুড়িয়ে দেয়। কী কারণে এমন কাণ্ড তা পরিষ্কার না হলেও ব্যক্তিগত আক্রোশের জেরেই এই নৃশংস ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এমন নৃশংস ঘটনায় আঙ্গুল উঠছে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের দিকে। আজ নতুন নয়, উত্তরপ্রদেশে মহিলা নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে বারবার অভিযোগ ওঠে। মুখে মহিলাদের সম্মান করার কথা, শিক্ষা লাভের কথা বললেও বিজেপি নেতৃত্ব যে নারী সুরক্ষায় বিন্দুমাত্র গুরুত্ব দেয় না এই ঘটনা থেকে তা ফের প্রমাণিত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...