Saturday, April 4, 2026

দীপিকার জীবনে ফিরলেন রণবীর কাপুর! নায়িকার ত্রিকোণ প্রেম নিয়ে বাড়ছে জ.ল্পনা 

Date:

Share post:

দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বর্তমান স্বামীর নাম রণবীর সিং (Ranveer Singh) আর তাঁর প্রাক্তন প্রেমিকের নাম রণবীর কাপুর (Ranbir Kapoor)। একটা সময় ছিল যখন RK পরিবারের হবু বৌমা হিসাবে দীপিকাকে ভাবতে শুরু করেছিলেন ফ্যানেরা। কিন্তু লক্ষ লক্ষ অনুরাগের মতো হৃদয় ভেঙেছে অভিনেত্রীরও। রনবীর-দীপিকা ব্রেকআপ নিয়ে বলিউডে (Bollywood Gossips) নানা কথা শোনা গেছে। তবে সেই সবকিছুকে পিছনে ফেলে দুজনেই নিজেদের বিবাহিত জীবনে সুখী। সম্প্রতি দুই রণবীরকে নিয়ে এক ফ্রেমে দীপিকার ঝলক পাওয়া মাত্রই ত্রিকোণ প্রেমের গল্প উঁকি দিতে শুরু করেছে। তাহলে সত্যি কি কারোর সংসার ভাঙছে?

বলিউড মানে সেখানে নানা ধরনের গল্প আর সঞ্চালকের নাম যখন করণ জোহর (Karan Johar) তখন আড্ডা গল্পে চমক তো থাকবেই। শুরু হল করণ জোহরের সর্বাধিক চর্চিত টক শো ‘কফি উইথ করণ সিজন ৮’। আর প্রথম পর্বেই জল্পনার জন্ম। একটু অবিশ্বাস্য মনে হলেও এই শোতে করণ জোহর জানালেন ত্রিকোণ প্রেমের গল্পে অভিনয় করতে চলেছেন রণবীর সিং , দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। আসলে এই শো-এর ব়্যাপিড ফায়ার রাউন্ডে করণ (KJ) রণবীরের (Ranveer Singh) কাছে জানতে চান যে যদি কোনও ত্রিকোণ প্রেমের ছবি হয় সেখানে দীপিকা ও রণবীর ছাড়া তৃতীয় ব্যক্তি হিসেবে তিনি কাকে দেখতে চান? অভিনেত্রীর স্বামী বিন্দুমাত্র না ভেবে বলেন, “রণবীর কাপুর”। দীপিকা অবশ্য মৃদু হেসে সম্মতি প্রকাশ করেছেন। এরপর থেকেই জল্পনা তুঙ্গে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...