Thursday, June 25, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল ইংল‍্যান্ড ম‍্যাচে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক পান্ডিয়া। তবে সূত্রের খবর, ইংল‍্যান্ড ম‍্যাচে কেন,২ নভেম্বর শ্রীলঙ্কা ও ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও পাওয়া যাবে না হার্দিকে। জানা যাচ্ছে, হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে।

২) ক্রেন নিয়ে কাজ চলছিল ইডেনে। আচমকা সেই ক্রেনের ধাক্কায় স্টেডিয়ামের চার নম্বর গেট সংলগ্ন দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দু’দিন পর বিশ্বকাপের ম্যাচ। তার মধ্যেই দুর্ঘটনার কবলে ইডেন।

 

৩) বিশ্বকাপে পর পর হার পাকিস্তানের। ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে বাবর আজমকে। আর এরপরই পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে বিবৃতি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক অধিনায়ক যে খুব একটা স্বস্তিতে নেই, সেটা বিবৃতিতে স্পষ্ট।

৪) বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কার কাছেও হারল তারা। লঙ্কানদের কাছে ৮ উইকেটে হারল জস বাটলারের দল।

৫) ভারতে বিশ্বকাপ খেলতে এসে দিল্লিতে গাড়ি দুর্ঘটনা মুখে পড়েছিলেন বেন স্টোকস। এমনটাই স্বয়ং জানালেন স্টোকস নিজে। এই বছর ভারতের মাটিতে বসেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। এই হাইভোল্টেজ টুর্নামেন্ট খেলতে ভারতে ইংল‍্যান্ড দল।

আরও পড়ুন:বিশ্বকাপের ম‍্যাচের আগে ইডেনে দুর্ঘটনা

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...