Tuesday, June 23, 2026

মেগা কার্নিভালের জন্য ভোর থেকেই যান নিয়ন্ত্রণ, আজ শহরের যে রাস্তাগুলি বন্ধ

Date:

Share post:

আজ, শুক্রবার দুর্গাপুজোর মেগা কার্নিভালের নিতাপত্তার জন্য বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে গোটা রেড রোড চত্বর। আজ, শুক্রবার রাত ১০টা পর্যন্ত সেই রাস্তা বন্ধ থাকবে।

কলকাতা পুলিশ ও ট্রাফিকের তরফে জানানো হয়েছে কার্নিভালের জন্য দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, প্ল্যাসে গেট রোড ও এসপ্ল্যানেড র‌্যাম্প পুরোপুরি বন্ধ রাখা হবে। কার্নিভালে অংশ নিতে আসা গাড়িগুলি ছাড়া অন্য কোনও গাড়িকে এদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এক্সাইড মোড় থেকে হেস্টিংস ক্রসিং, রেড রোড, লাভার্স লেন, ডাফরিন রোড, নিউ রোড পর্যন্ত এজেসি বোস রোড ধরে এগতে দেওয়া হবে না।

অন্যদিকে, দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত খিদিরপুর রোডে হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন:কার্নিভাল ঘিরে সকাল থেকেই উৎসবের মেজাজে তিলোত্তমা, নিরাপত্তার আঁটোসাঁটো

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...