Friday, April 3, 2026

বনমন্ত্রী এবং বাকিবুরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি

Date:

Share post:

রেশন বণ্টন মামলায় শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর সল্টলেকের বাড়িতে একটানা ২০ ঘণ্টা তল্লাশি করা হয়। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতারি।

যদিও গ্রেফতারি পর জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চক্রান্তের শিকার তিনি।
জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে তোলার পর হেফাজতে পেলে বাকিবুর রহমানের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। বাকিবুরের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই সম্পত্তির উৎস কী? সেব্যাপারেই দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনই জানা গিয়েছে।

এই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে। বাকিবুরের পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। দুবাই, বাংলাদেশেও ব্যাবসা রয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুরের। প্রভাবশালী একাধিক ব্যক্তি বাকিবুরের মাধ্যমেই কালো টাকা সাদা করতেন বলে দাবি ইডির। বাকিবুরকে দফায় দফায় জেরা চলছে।
তিন ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আজই তাঁকে আদালতে পেশ করে হেফাজতে চেয়ে আবেদন জানাবে ইডি।

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...