Saturday, April 4, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলে হীরকজ্যোতি

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কোচবিহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারীর ছেলে হীরক জ্যোতি অধিকারীর। হীরক জ্যোতি নিজেও একজন চিকিৎসক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।

জানা গিয়েছে, এদিন মেখলিগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক পুত্র। মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস নেতা লক্ষীকান্ত সরকার জানান, সকালে পরেশ অধিকারীর সঙ্গেই ছিলেন তার ছেলে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন হীরক। এরপর গুরুতরভাবে অসুস্থ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছেন পরেশ অধিকারী পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরা।

মেখলিগঞ্জে বিধানসভা নির্বাচনে বাবা পরেশ অধিকারীর সঙ্গে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করতেন তাঁর ছেলে হীরক। দলের বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয়ভাবে অংশ নিতেন তিনি। ছেলের আচমকা মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। ঘটনার কথা জানার পর সকাল থেকে বিধায়কের বাড়ির সামনে ভিড় করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...