Friday, June 26, 2026

৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের নির্দেশ, আদালতেই অসুস্থ বনমন্ত্রী

Date:

Share post:

গ্রেফতারির ১২ ঘণ্টার মধ্যে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে নিয়ে আসে ইডি। শুক্রবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে আনা হয় মন্ত্রীকে।এদিন শুনানি শেষে ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। যা শোনার পরে আদালতেই অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী ।শুনানিতে ইডির কাছে বিচারক জানতে চাইলেন , জ্যোতিপ্রিয় মল্লিক কী ভাবে যুক্ত? জবাবে ইডি বাকিবুরের মালিকানাধীন নদিয়ার চাল এবং আটাকল এনপিজি মিলের কথা জানাল আদালতকে। একই সঙ্গে বলল কী ভাবে দুর্নীতি হত। এর পাশাপাশি জ্যোতিপ্রিয়ের পরিবারের সদস্য যুক্ত রয়েছে এমন তিনটি সংস্থার শেয়ারের উল্লেখও করে ইডি।

আদালতকে ইডির দাবি, মন্ত্রীর স্ত্রী এবং কন্যার নাম ওই তিন সংস্থার ডিরেক্টর পদে ছিল। তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে ওই সব সংস্থার স্ট্যাম্পও পাওয়া গিয়েছে। বিচারককে মন্ত্রী বললেন, গ্রেফতারির আগে যে পাতা দেওয়া হয়েছিল, তাতে  আমার স্ত্রী, বৌদি এবং এক মহিলার পাসপোর্ট এবং টিকিটের কথা বলা হয়েছে। আমার কথা বলা নেই পরিবারের কথা বলা হয়েছে।

ইডি অবশ্য আদালতে জ্যোতিপ্রিয়র এই দাবির বিপক্ষে পাল্টা দাবি করে, যে এই সবই উপরের আবরণ । আসল রহস্য অনেক গভীরে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...