Saturday, April 4, 2026

রেড রোডের বর্ণাঢ্য কার্নিভালে মুগ্ধ ইউনেস্কো, রিপোর্ট যাচ্ছে সদর দফতরে

Date:

Share post:

রেড রোডের দুর্গাপুজোর কার্নিভালে মুগ্ধ ইউনেস্কো। যেখানে শহর কলকাতা ও শহরতলির সেরা ৯৬টি পুজো অংশ নিয়েছিল কার্নিভালে। পুজোর বিশেষ বিসর্জন শোভাযাত্রার এমন বর্ণাঢ্য আয়োজনের রিপোর্ট যাচ্ছে জেনিভায়।

শুধু তো শোভাযাত্রা নয়, এই কার্নিভালের মাধ্যমে বিভিন্ন পুজো কমিটির দুর্দান্ত ট‌্যাবলোর শোভাযাত্রা সামাজিক বার্তাও বহন করে। নাচে-গানে বাংলার কৃষ্টি-সংস্কৃতির সহ
থিমের মোড়কে তুলে ধরা হয় হস্তশিল্পের নিদারুণ প্রদর্শন। ঢাকের তালে, উলুরধ্বনিতে ধুনুচি নাচ। রেড রোডে বিদেশি অতিথিদের পাশাপাশি হাজির ছিল ইউনেস্কোর প্রতিনিধি দল। এমন আয়োজনে সকলেই মুগ্ধ।

এবার মহালয়া থেকেই ইউনেস্কোর প্রতিনিধিরা শহরজুড়ে পুজো পরিক্রমা করেছেন। কার্নিভালেরও সাক্ষী থাকলেন তাঁরা। বোধন থেকে বিসর্জন, কলকাতার শারদ উৎসবের অভূতপূর্ব অভিজ্ঞতাই প্রাথমিক রিপোর্ট যাচ্ছে ইউনেস্কোর সদর দফতর জেনিভায়।

আরও পড়ুন:আজ কী ঘটেছিল, মনে আছে?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...