Saturday, June 27, 2026

বাড়তি সময় নয়, মহুয়াকে ২ নভেম্বর হাজিরার নির্দেশ এথিক্স কমিটির

Date:

Share post:

চিঠি লিখে ৫ নভেম্বর অবধি সময় চাইলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এতদিন সময় দিতে নারাজ লোকসভার এথিক্স কমিটি। সংসদের স্বাধিকার ভঙ্গের অভিযোগে কৃষ্ণনগরের সাংসদকে ২ নভেম্বরের মধ্যে হাজিরা দিতে বলল কমিটি। সবমিলিয়ে মহুয়ার অপারগতার কথা শুনতে চাইল না লোকসভার কমিটি।

মহুয়ার বিরুদ্ধে প্রধান দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহদরাইকে তলব করে বৃহস্পতিবার তাঁদের বয়ান নথিভুক্ত করেছে এথিক্স কমিটি। এরপরই ৩১ অক্টোবর তলব করা হয়েছিল মহুয়াকে। যদিও নিজের সমস্যার কথা জানিয়ে এথিক্স কমিটিকে চিঠি লিখে মহুয়া জানান, ৩১ অক্টোবর তিনি হাজিরা দিতে পারবেন না। নভেম্বরের ৫ তারিখের পর যেকোনো দিন তাঁকে ডাকা হোক। তিনি যেতে প্রস্তত। তবে মহুয়ার চিঠির পাল্টা শনিবার মহুয়াকে চিঠি লিখে লোকসভার এথিক্স কমিটি জানিয়ে দিয়েছে, ২ নভেম্বর বা তার মধ্যেই হাজিরা দিতে হবে। এর পর আর সময় দেওয়া যাবে না।

উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই কারণেই প্রথমে নিশিকান্ত দুবেকে এথিক্স কমিটি ডেকে তাঁর অভিযোগের কথা শোনে। তার পর এবার মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্ত সাংসদের বিদেশযাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে চাওয়া হয়েছে কমিটির তরফে। পাশাপাশি, মহুয়াকে ‘ঘুষ’ দেওয়ায় অভিযুক্ত দুবাইবাসী ভারতীয় শিল্পপতি দর্শন হীরানন্দানির বিভিন্ন দেশে যাত্রার তথ্যও চেয়েছে এথিক্স কমিটি। পাশাপাশি, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে, জানতে চাওয়া হয়েছে, কোন কোন তারিখে কোন কোন জায়গা থেকে মহুয়ার সংসদের অ্যাকাউন্টে লগ-ইন করা হয়েছিল।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...