Saturday, June 27, 2026

ইডেনে বিশ্বকাপের প্রথম ম‍্যাচে ফাঁকা গ‍্যালারি, লোক টানতে ব‍্যর্থ ক্রিকেটের নন্দনকানন

Date:

Share post:

ভারতের মাটিতে বসেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রথম ম‍্যাচ থেকেই দেখা যাচ্ছে ফাঁকা গ‍্যালারি। ব‍্যতিক্রম শুধু ভারতের ম‍্যাচে। ভারতের ম‍্যাচ ছাড়া স্টেডিয়াম প্রায় ফাঁকায় থাকছে। একই ছবি এদিন দেখা গেল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেও। বিশ্বকাপে এদিন প্রথম ম‍্যাচ হচ্ছে ইডেনে। যেখানে বাংলাদেশের মুখোমুখি নেদারল্যান্ডস। সেই ম‍্যাচে দেখা গেল ফাঁকা গ‍্যালারি। ভরল না দর্শক। ভাইরাল ছবি।

বিশ্বকাপে এবার সব ম‍্যাচের টিকিটই বিক্রি হয়েছে ওনলাইন। টিকিট কাটতেই দেখা যায় সোল্ড আউট অর্থাৎ টিকিট হাউস ফুল। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই হতাশ করে গ‍্যালারি। ভারতের ম‍্যাচ ছাড়া আর কোন ম‍্যাচেই স্টেডিয়াম ভর্তি হচ্ছে না। একই ছবি দেখা গেল ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম‍্যাচেও। এদিন শাকিবদের ম‍্যাচেও দেখা গেল ফাঁকা স্টেডিয়াম। অথচ ম্যাচের আগে দেখা গিয়েছে টিকিট নিয়ে কাড়াকাড়ি। প্রত্যাশামতো টিকিট না পেয়ে সমর্থকদের ক্ষোভ। টিকিটের কাতর আব্দার। অথচ ম‍্যাচ শুরু হতেই দেখা মিলল অন‍্য ছবির।

যদিও এই নিয়ে বেশি ভাবতে নারাজ আয়োজকেরা। আয়োজকদের মতে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের ম‍্যাচ বলেই ফাঁকা স্টেডিয়াম। তবে পাকিস্তান বনাম ইংল্যান্ড বা পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে স্টেডিয়াম ভর্তি হবে। এছাড়াও আয়োজকদের মতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঠাসা থাকবে ইডেন গার্ডেন্স।

আরও পড়ুন:এশিয়ান প‍্যারা গেমসেও পদকের সেঞ্চুরি, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...