Saturday, June 27, 2026

প্রেমিকার মা-কে নৃ.শংস খু.ন, গ্রে.ফতার প্রেমিক

Date:

Share post:

প্রেমের সম্পর্কে বাধা। সেই আক্রোশেই প্রেমিকার মা-কে খুন করল বছর তেইশের প্রেমিক। হাওড়ার (Howrah) বালি (Bali) থানা এলাকার ধর্মতলা রোডে গৃহবধূ খুনের ঘটনায় বড়সড় ব্রেক থ্রু পুলিশের। মূল অভিযুক্তকে সুন্দরবন থেকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)। ধৃতের নাম মনোতোষ মণ্ডল।

গত ১৬ অক্টোবর রাতে বালি থানা এলাকায় নৃশংসভাবে খুন হন এক গৃহবধূ। রাত ১২টা নাগাদ বাড়ি ফিরে স্বামী অক্ষয় পাল দেখেন, স্ত্রী দীপার নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। স্বামী অক্ষয় পালের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে।

তদন্তে নেমে পুলিস জানতে পারে, অক্ষয় পালের দ্বিতীয় পক্ষের স্ত্রী দীপা দাস। অক্ষয় পালের প্রথম পক্ষের তিনটি মেয়ে রয়েছে। বড় মেয়ে মধুমিতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মনোতোষের। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরজন্য দীপা দাস দায়ী বলে মনে করে মনোতোষ। সেই আক্রোশ থেকেই দীপাকে খুন করে মনোতোষ। খুনের পর পালিয়ে গিয়ে সুন্দরবনে আত্মগোপন করেছিল সে।

 

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...