Wednesday, June 17, 2026

রাতে বাড়ল শারীরিক জ.টিলতা, অসু.স্থ জ্যোতিপ্রিয় আপাতত হাসপাতালেই

Date:

Share post:

রক্তে বেড়েছে শর্করার পরিমাণ। মাথা ঘোরা, বমি সহ একাধিক শারীরিক জটিলতার কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) হাসপাতালে ভর্তি করে নেওয়া সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা (Hospital Doctors)। প্রাথমিকভাবে ক্রিটিকাল কেয়ারে (CCU) পরীক্ষা করা হলেও পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে ওয়ার্ডে ভর্তি করা হয় মন্ত্রীকে। চিকিৎসকরা জানিয়েছেন শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আপাতত পর্যবেক্ষণেই থাকতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। আগের থেকে সুগারের পরিমাণ বাড়ায় বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে।

রেশন বণ্টন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রাত ২:৪০ মিনিট নাগাদ প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ED। প্রায় কুড়ি ঘন্টা তল্লাশি চালানোর পর মন্ত্রীকে গ্রেফতার করে ভোর রাতেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে জোকা ইএসআই হাসপাতালে (ESI hospital, Joka) তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। তাঁকে আদালত চত্বর থেকে অ্যাম্বুল্যান্সে করে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেসময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মণিদীপা মল্লিক এবং কন্যা প্রিয়দর্শিনী। ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হাসপাতালে পৌঁছন মন্ত্রী। পরে অবস্থার গুরুত্ব বুঝে জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...