Monday, April 6, 2026

অর্থাভাবে পুজো বন্ধের পরিস্থিতি! লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় ধনদেবীর আরাধনায় গ্রামের মহিলারা

Date:

Share post:

দুর্গাপুজোর ছবি লক্ষ্মী পুজোতেও। দুর্গাপুজোর আমরা দেখে ছিলাম, দক্ষিণ ২৪ পরগনার একটি গ্রামের মহিলারা প্রথমবারের জন্য উমা আরাধনা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায়। এবার মা লক্ষ্মীর পুজোর আয়োজন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আসা অর্থে।

গলসির মানকরে এলাকার প্রাচীন লক্ষ্মীপুজোর ব্যয়ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন গ্রামের মহিলারা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা থেকে পুজোর সম্পূর্ণ ব্যয়ভার বহন করছেন।

এ প্রসঙ্গে পুজো কমিটির প্রধান উদ্যোক্তা চায়না হালদার বলেন, “মানকর অন্নপূর্ণা তলার এই পুজো ৪০ বছরের পুরনো। একটা সময়ে অর্থের অভাবে পুজো বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে পাড়ার মহিলারা দায়িত্ব নিয়ে পুজো শুরু করি। এখন লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাওয়ায় পুজোর খরচে সুবিধা হয়েছে।”

উল্লেখ্য, একসময় এখানে ধুমধাম করে পুজোর আয়োজন করা হতো। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাইরে থেকে যাত্রা দল আসত। এখন সেসব অতীত। তবে চায়না হালদার, রিমা হালদার, ঝিনুক বাগরা পুজো বন্ধ হতে দেননি। প্রায় ২০ জনেরও বেশি মহিলা সদস্য মিলে পুজো চালু রেখেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “পুজো বন্ধের পরিস্থিতি দেখে আমরা সকলে মহিলাদের দায়িত্ব নিতে অনুরোধ করেছিলাম। পুজোর বাজেট থেকে পুজোর আয়োজন, সমস্ত কিছু মেয়েরাই করে। নির্দিষ্ট কুপনের বিনিময়ে দেবীর ভোগ খাওয়ানো হয়। এখন আর বাজেট নিয়ে চিন্তা করতে হয় না। কারণ, সারা বছর গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমানো থাকে। সেই টাকা দিয়েই জমকালো পুজোর আয়োজন করা হয়।”

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...