Tuesday, June 23, 2026

বে.আইনিভাবে বেশি টাকা নিয়ে আধার আপডেট! চন্দননগরে গ্রে.ফতার ৩

Date:

Share post:

বিগত কয়েক মাস ধরেই আধার কার্ড (Aadhar Card) নিয়ে দুশ্চিন্তা বাড়ছে রাজ্যবাসীর। আচমকা ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। এবার অন্যের আইডি ব্যবহার করে বেআইনিভাবে বেশি টাকা নিয়ে আধার আপডেট (Aadhar Card Updates) চক্রের হদিশ পেল চন্দননগর পুলিশের (Chandannagar Police) সাইবার ক্রাইম বিভাগ। ঘটনাকে কেন্দ্র করে চন্দননগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশের সাইবার থানার পুলিশ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার থানার এক আধিকারিক জানান, UIDAI ডিরেক্টর চলতি মাসের ২০ তারিখে একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ জানান, চন্দননগর কোর্ট মোড়ের কাছে একটি কম্পিউটার সেন্টারে চলছে কিছু বেআইনি কাজ। সেখানে অন্যের আইডি ব্যবহার করে বেশি টাকা নিয়ে সংশোধন করা হচ্ছে আধার। পুলিশ আধিকারিক আরও জানান, পরে, আমরা ওই জায়গায় গিয়ে দেখি ওখানে কম্পিউটার শেখানো হয়। একইসঙ্গে আধার কার্ড আপডেট, প্যান কার্ডের কাজ করা হয়। কিন্তুই এই কাজ করার জন্য তাঁদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তাঁরা কিছু দেখাতে পারেননি।

পুলিশ সূত্রে আরও খবর, নতুন আধার কার্ড তৈরির জন্য কোনও ব্যক্তিকে কোনও টাকাই দিতে হয় না। পরবর্তীতে সংশোধন করতে গেলে তাঁকে ৫০ টাকা দিতে হয়। কিন্তু, তা জানেন না অনেক সাধারণ মানুষই। অভিযোগ, সেই অজ্ঞানতাকে কাজে লাগিয়ে ৫০ টাকার বদলে ওই সেন্টারে আড়াইশো থেকে তিনশো টাকা নেওয়া হচ্ছে। ইতিমধ্য়েই ওই কম্পিউটার সেন্টারের ল্যাপটপ, কিছু হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তে নেমে প্রথমেই গ্রেফতার করা হয় ওই কম্পিউটার সেন্টারের মালিককে। পরে আবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আউট সোর্সিং এ কাজ করা এক কর্মীকেও গ্রেফতার করে পুলিশ। শেষে বৈদ্যবাটি থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এর পিছনে কোনও বড় চক্রের হাত রয়েছে। আর সেকারণেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ।

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...