Wednesday, June 24, 2026

কৃষ্ণসার মারেননি সলমন!!

Date:

Share post:

অভিজিৎ ঘোষ, যোধপুর (রাজস্থান)

আজ এক অন্য গল্প। গল্প বলছি এই কারণে, যে যোধপুরের (Jodhpur) দেওয়াল, কুঠী, ঝিলের জল আর লোকের মুখে মুখে খবর, সলমনকে ফাঁসানো হয়েছে। কে কাকে ফাঁসিয়েছে সে তো পরের কথা। তার বিচার করবে আদালত। কিন্তু যে কথা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে কথা শুনলে আপনার চক্ষুচড়কগাছ হতে বাধ্য।

সেটা ১৯৯৮ সাল। সুরেশ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলছিল যোধপুরে। শুটিংয়ে দীর্ঘ সময় ধরে গোটা টিম ছিল যোধপুরে। সলমন, সইফ, তাব্বু, সোনালীরা ছিলেন। সেখানেই ঘটেছিল সেই কালো হরিণ শিকারের অভিযোগ। মামলা আদালতে পৌঁছায়। বহুদিন পর তা কোর্টে উঠলে সলমনের (Salman Khan) জেলের নির্দেশ হয়। যদিও ভাইজান হাইকোর্টে গিয়ে জামিন পান।

 

কিন্তু যারা একটু রাজনীতির খবর রাখেন, তাঁরা তো বটেই, এমনকী রাজঘরানা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তারা শোনালেন অন্য গল্প। এ গল্পের সত্যাসত্য জানা নেই। কিন্তু বলছেন এলাকারই মানুষজন।

কী সেই ঘটনা? যোধপুরের রাজা গজ সিং। যিনি এখনও জীবিত। বয়স বছর ৭৫। তাঁর এক ছেলে এক মেয়ে। ছেলে শিবরাজ আর মেয়ে শিবরঞ্জনী। মেয়েকে ঘিরেই এই কাণ্ড। শিবরঞ্জনী বিদেশে শিক্ষিত। ব্যবসা করেন জমিয়ে। নিজের পোলো টিম আছে। তাঁর বিয়ে নিয়ে নানা কথা শোনা যায়। বারবার বিয়ে ভাঙার গল্পও আছে। হাম সাথ সাথ ছবির শুটিংয়ের সময় উমেদ ভবনেই সলমন খানের সঙ্গে আলাপ। ক’দিনেই নাকি মন দেওয়া-নেওয়া। সম্পর্কের খবর কানে যেতেই ক্ষুব্ধ গজ সিং শিবরঞ্জনীকে সাবধান করেন।

যোধপুর উমেদভবন

রাজা গজ সিং

শিবরঞ্জনী

কিন্তু অমোঘ টানে লাগাম দিতে না পারায় শেষে নাকি এলাকার বিষ্ণোই আদিবাসীদের কাজে লাগিয়ে শিকারের প্লট সাজিয়ে সলমনকে ফাঁসিয়ে ছিলেন রাজা। সঙ্গে সইফ, তাব্বু আর সোনালীকে জড়ান মামলা সাজাতে। তারপরের ঘটনা সকলের জানা। কিন্তু এই গল্প কতখানি সত্য তা বলা মুশকিল, কিন্তু এলাকার বহু মানুষ মোটেই সলমন খানকে দোষী মানতে চান না। তাঁরা বলছেন, রাজা কি খেল!

যোধপুরে না এলে এমন বিস্ময়কর ঘটনা অজানাই থেকে যেত!

 

 

 

 

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...