Saturday, April 4, 2026

এসব লোক দেখানো মাটির নাটক, বিজেপিকে ক.টাক্ষ কুণালের

Date:

Share post:

কলকাতায় বিজেপির অমৃত কলস যাত্রার কর্মসূচি নিয়ে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কলকাতা থেকে মাটি নিয়ে যেতে হবে না বাংলার মাটি পবিত্র মাটি, সেটা ছুঁয়ে যদি পূন্য করতে হয় , তার আগে বাংলার পাওনা টাকাটা দিন তারপর বাংলার মাটি নিয়ে যাবেন। বাংলা থেকে শুধু মাটি নিয়ে যাবেন তা তো হয় না, বাংলার প্রাপ্য টাকাটা দিন।

তাঁর কটাক্ষ, বাংলা থেকে শুধু মাটি নয় মাটির নাম করে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নিচ্ছেন। সেখানে বাংলার শেয়ারটা আড়াল করছেন কেন? এসব লোক দেখানো মাটির নাটক । বাংলায় মা মাটি মানুষের সরকার আছে। এসব মাটির নাটক পরে হবে, আগে বাংলার টাকা বাংলাকে ফেরত দাও, ফের দাবি তুলেন কুণাল।
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে নজর ঘোরাতেই মাটির নাটক করা হচ্ছে। দিলীপ ঘোষ তো নিজেই বলেছেন, বাংলায় বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে, কোনও দিন জিততে পারবে না।প্রসঙ্গত, রবিবার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল বিজেপির ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি। বঙ্গ বিজেপির দাবি, এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা, কর্মীরা আজই দিল্লি রওনা হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...