Saturday, June 13, 2026

মুক্তির প্রথম দিনেই কোটির ক্লাবে কঙ্গনার ‘তেজস’! তবু সাফল্য কি এল?

Date:

Share post:

বলিউডে সিনেমা (Bollywood movie)মুক্তির প্রথম দিনে কত টাকা আয় হল সে নিয়ে সকলের মধ্যে আগ্রহ থাকে। যেখানে পাঠান, গদর ২, জওয়ান রেকর্ড ব্যবসা করছে সেই আবহে নারী কেন্দ্রিক সিনেমার কপালে কতটা লক্ষী লাভ হবে তা নিয়ে সন্দিহান ছিলেন সিনে বিশ্লেষকরা। সিনেমার নাম যখন ‘তেজস’ (Tejas) তখন বাড়তি নজর তার দিকে। কারণ একটাই- কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অভিনেত্রী পেশাগত কারণের থেকে রাজনৈতিক কারণে বড্ড বেশি চর্চায় থাকেন। গত তিনটে ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। কিন্তু ভারতের প্রথম এয়ার অ্যাকশন সিনেমাতেই বাজিমাত করতে পারলেন কি কঙ্গনা(Kangana Ranaut)? মুক্তির দিনেই কোটির ক্লাবে ‘তেজস’ (Tejas)! তাও ফ্লপের তকমা ঘুচল না।

নতুন ছবি মুক্তির আগে চওড়া হাসি দেখা গেছিল বলিউডের কুইন কঙ্গনার মুখে। ‘মণিকর্ণিকা’, ‘থালাইভি’ কিংবা ‘পঙ্গা’— একের পর এক ব্যর্থতার পর অবশেষে মুক্তি পেল জাতীয়তাবাদে নির্ভর দেশের প্রথম এয়ার অ্যাকশন ছবি। যেখানে শাহরুখের ‘জওয়ান’ প্রথম দিনে প্রায় ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সেখানে প্রথম দিনে ‘তেজস’ (Tejas) আয় করল মাত্র ১ কোটি ২৫ লক্ষ। দেশের মাল্টিপ্লেক্সগুলি থেকে সংগ্রহ হয়েছে মোটে ৮৫ লক্ষ টাকা। অর্থাৎ গেরুয়া রাজনীতির হয়ে গলা ফাটানো বলিউড অভিনেত্রীর ভাগ্যের শিকে এবারেও ছিঁড়ল না। অভিনেত্রীর ক্যারিয়ারে আরেক ফ্লপ ছবির এন্ট্রি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...