Wednesday, June 24, 2026

কুণালের সঙ্গে সাক্ষাতে আশ্বস্ত রাজ্যের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

রাজ্যের গ্রুপ-ডি পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার তাদের বক্তব্য শোনার পাশাপাশি বেশ কিছু তথ্যও দেখেন তিনি।

তিনি বলেন, আমি চেষ্টা করবো তাদের কথা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার। মুখ্যমন্ত্রী নিজেও চান তাদের নিয়োগ হোক। কিন্তু নানান আইনি জটিলতায় তা সম্ভব হচ্ছে না। গ্রুপ ডি কর্মপ্রার্থীদের যে সমস্যা আছে তার প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী সব সময় সহানুভূতিশীল।

তার সঙ্গে কথা বলে চাকরিপ্রার্থীরা নিয়োগের বিষয়ে আশ্বস্ত বলে জানিয়েছেন। তারা বলেন, আমরা একটা সেতু চাইছিলাম যার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবো। কুণালবাবু আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি আমাদের সমস্যার কথা সঠিক জায়গায় পৌঁছে দেবেন এবং যাতে নিয়োগ হয় সে ব্যাপারেও চেষ্টা করবেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...