Friday, April 3, 2026

‘এক দেশ এক ভোট’ দূরস্ত, সাফ জানিয়ে দিল জাতীয় আইন কমিশন

Date:

Share post:

এক দেশ, এক ভোট নিয়ে মোদি সরকার যতই বাজার গরম করুক, ২০২৯ সালের আগে লোকসভা নির্বাচন ও সব রাজ্যের বিধানসভা নির্বাচন একত্রে হওয়া আদৌ সম্ভব নয়। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির কাছে সাফ জানিয়ে দিল জাতীয় আইন কমিশন।

কমিশনের দেওয়া রোডম্যাপ অনুযায়ী, একসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন করতে প্রয়োজনীয় সংবিধান সংশোধন থেকে শুরু করে অন্যান্য পরিবর্তন হবে। যা তাড়াহুড়ো করে হওয়া অসম্ভব। যদিও আইন কমিশনের এই আপত্তির পরেও কেন্দ্রীয় আইন মন্ত্রক লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কেন্দ্রের নির্দেশে রামনাথ কোবিন্দের নেতৃত্বে ওয়ান নেশন, ওয়ান ইলেকশন অন হাই লেভেল কমিটি (এইচএলসি) লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন একসঙ্গে করার সম্ভাবনা এবং তার বিভিন্ন দিক বিবেচনা করবে। এই আবহে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত একটি রিপোর্ট কেন্দ্রের কমিটির হাতে তুলে দিতে পারে আইন কমিশন। আইন মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে আইন কমিশন একসঙ্গে নির্বাচন করার সমস্ত দিক তুলে ধরেছে। প্রথম বৈঠকেই রাজনৈতিক দলগুলির থেকে মতামত চেয়েছিল উচ্চপর্যায়ের কমিটি।

আরও পড়ুন- কেরল বি.স্ফোরণ-কাণ্ডের দায় নিয়ে থানায় আত্মসম.র্পণ ব্যক্তির, তদন্তে পুলিশ

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...