Monday, April 6, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে কালো ব‍্যান্ড পরে মাঠে নামলেন রোহিত-বিরাটরা, কিন্তু কেন?

Date:

Share post:

আজ লখনৌতে বিশ্বকাপের ম‍্যাচে নেমেছে ভারতীয়। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। আর সেই ম‍্যাচে হাতে কালো ব‍্যান্ড পরে ব‍্যাট করতে নামলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। জানা যাচ্ছে, ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদীর স্মরণে হাতে কালো ব‍্যান্ড পরেছেন ভারতীয় ক্রিকেটাররা। গত সোমবার, ২৩ অক্টোবর প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী।

ম্যাচের আগে টস বা তারপরে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিন্তু বিরাট-রোহিতদের হাতে কালো ব্যান্ড দেখা যায়নি। কিন্তু ভারতীয় সাজঘরে থাকা কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের জার্সিতে কালো ব্যান্ড দেখা যায়। পরে যখন ভারতের দুই ওপেনার রোহিত-শুভমন খেলতে নামেন তখন তাঁদের হাতে দেখা যায় কালো ব্যান্ড।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার টস করেই  আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা। অধিনায়ক হিসাবে দেশকে ১০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ক্রিকেট বিশ্বে এমন কৃতিত্ব রয়েছে আরও ৪৮ জনের।

আরও পড়ুন:রবিবার বিশ্বকাপে ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত, ম‍্যাচে কি পাওয়া যাবে হার্দিককে? জানালেন রাহুল?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...